Jashore , Tuesday, 10 November 2026

দৌলতপুরে নিখোঁজ স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের তেকালা গ্রামে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুল ছাত্র শাহীন আলীর (১১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সানেহ আলীর ছেলে ও স্থানীয় তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। গত ১১ ডিসেম্বর বিকেলে দাদার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় শাহীন।

পরে খোঁজাখুঁজি এবং মাইিকিং করেও তার সন্ধান না পেয়ে পরেরদিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মাঠের মধ্যে একটি মেহগণি বাগানের মধ্যে ফেলে রাখা হয়েছিল।

৬ দিন আগে নিখোঁজ হওয়া শাহীন আলীর পরিবার তার পরিচয় নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:27 pm, Sunday, 17 December 2023
45 Time View