Jashore , Tuesday, 10 November 2026

ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও গ্রেপ্তার ২

রংপুর বিভাগীয় সংবাদাতা:- রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জ থানায় মামলাটি করেন শিশুটির বাবা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন কান্তি মালী (৪৫) ও আনিছুল হক (২৬)।

তাদের বাড়ি উপজেলার গোপীনাথপুর খানাবাড়ি চৌধুরীপাড়া গ্রামে।এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি চট্টগ্রামের সীতাকু- উপজেলায়। তাকে তার বাবা-মা নানার বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুরে রেখে কাজের সন্ধানে ঢাকা যান। সেখানে তারা শ্রমিকের কাজ করেন।

গত সোমবার সকাল ১০টায় শিশুটি বাড়ির পাশে গরুর বাছুর আনতে যায়। সেখানে ওই এলাকার কান্তি মালী শিশুটিকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন রবিউল ইসলাম পটল (৪২) ও নগেন দাশ (৪০)। পরে রবিউলও ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ওই ঘটনায় চারজনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আমরা প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। অন্য দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:53 am, Thursday, 21 December 2023
43 Time View