Jashore , Tuesday, 10 November 2026

রামেকে যেভাবে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

শরীরে দামি পোশাক। তারওপর চিকিৎসকদের ব্যবহৃত অ্যাপ্রোন। কাঁধে ঝুলানো স্টেথোস্কোপ। গলায় আইডি কার্ড। একজন এমবিবিএস চিকিৎসক মনে হলেও তিনি কোন চিকিৎসক নন। ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রায়ই আসতেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবাও দিতে।

অবশেষে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ওই ভুয়া চিকিৎসককে আটক করেছে রামেক হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা। তার নাম সামিউর রহমান (২৭)। তিনি নগরীর ভদ্রা এলাকার বাসিন্দা।

হাসপাতালের জরুরি বিভাগ সংশ্লিষ্টরা জানান, অ্যাপ্রোন পরিহিত অবস্থায় ওটি রুমে ঢোকেন ওই ভুয়া চিকিৎসক। এসময় কত্যর্বরত নার্সদের কাছে মাস্ক ও ওটির পোশাক চান। সেগুলো দিতে না পারায় নার্সদের ওপর তিনি ক্ষিপ্ত ও চড়াও হয়। তার আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আনসার (পিসি) শহিদুল ইসলাম জানান, প্রথমে আটকের পর সামিউর নিজেকে চিকিৎসকই দাবি করেন। জেরার মুখে পরে স্বীকার করেন, তিনি ডাক্তার নন। এরপর তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক সামিউর রহমান নিজেকে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির শিক্ষার্থী দাবি করলেও কোন প্রমাণ দেখাতে পারেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:44 pm, Saturday, 30 December 2023
27 Time View