Jashore , Wednesday, 25 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

শুটিং থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফের নতুন মুভি ‘মেরি ক্রিসমাস’ এর জন্য মুখিয়ে আছেন ভক্তরা। এই সিনেমায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। শ্রীরাম রাঘবন ছবিটি বানিয়েছেন। কিন্তু এই সিনেমার শুটিং ফ্লোর থেকে নাকি একবার কাঁদতে কাঁদতে বের হয়েছিলেন ক্যাটরিনা।

মেরি ক্রিসমাসে কাজের অভিজ্ঞতা সম্প্রতি শুনিয়েছেন বলিউড অভিনেত্রী। জানান, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। কারণ, ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে। তামিল সংলাপগুলো ডাবিং করতে নারাজ ছিলেন শ্রীরাম রাঘবন।

কিন্তু তামিল বলতে পারতেন না ক্যাটরিনা। তার মতে, এটি খুব কঠিন ভাষা। পরিচালক তাকে ছাড় দেবেন বলে ভেবেছিলেন।

ক্যাটরিনা আরও ভেবেছিলেন, শুটিংয়ের ব্যস্ততায় পরিচালক হয়তো ভুলেও যেতে পারেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই পরিচালক ক্যাটরিনাকে বলে বসলেন, কাল থেকে তামিল….।

এই প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ মজার ছলে বললেন, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। পরিচালকের কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

শেষ পর্যন্ত তামিল সংলাপগুলো রপ্ত করেছিলেন ক্যাটরিনা। সিনেমার পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Sunday, 31 December 2023
37 Time View