Jashore , Tuesday, 10 November 2026

শ্রীমঙ্গলে সরঞ্জামসহ ৫টি পাখি উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পাখি শিকারির বাড়িতে অভিযান চালিয়ে পাখি ধরার সরঞ্জামসহ ৩ প্রজাতির ৫টি শিকারি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে অন্য পাখিদের ধরে বাজারে বিক্রি করত আজিজ মিয়া নামের এক শিকারি।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকালে শহরের বিরাইমপুর এলাকায় আজিজ মিয়া নামে এক লোকের বাড়িতে অভিযান করে পাখিগুলো উদ্ধার করি। আমরা পাখি ধরার সরঞ্জামসহ পাখিগুলোকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে এসেছি। পাখিগুলোকে পর্যবেক্ষণ করে শিগগিরই অবমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলার বিরাইমপুর এলাকার আজিজ মিয়ার বাড়ি থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলোর মধ্যে ছিল ১টি ডাহুক, ৩টি তিলা ঘুঘু ও ১টি কোড়া পাখি।

বনবিভাগের অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার, তাজুল ইসলাম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:16 pm, Thursday, 4 January 2024
21 Time View