Jashore , Tuesday, 10 November 2026

স্বামীর তিন বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর তিন বন্ধুর হাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরইতলী-মগনামা সড়কের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ জানান, চট্টগ্রামের এক বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। ৬ জানুয়ারি ভোট দিতে বাবার বাড়ি আসেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীসহ তিন বন্ধু ওই গৃহবধূর বাবার বাড়ি বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটায় গিয়ে স্বামীর বাড়ি নেওয়ার কথা বলে ঘর থেকে বের করেন। কিছু দূর এসে জোরপূর্বক সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে নিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করে এবং তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার স্বামী নাসির উদ্দিন অদূরে দাঁড়ানো ছিল বলে জানান তিনি।

গৃহবধূ আরও জানান, স্বামী নাসির উদ্দিন কাঠমিস্ত্রির কাজ করতেন। পরে মাদকাসক্ত হয়ে পড়ে। বিয়ের পর থেকে ভরণপোষণ দিত না। এ কারণে চট্টগ্রাম শহরে এক বাসায় গৃহকর্মী হিসেবে রয়েছি। ওখান থেকে বেতনের টাকা দিতে বারবার চাপ দিত সে। টাকা না দেওয়ায় এর আগেও কয়েকবার আমাকে মেরে ফেলার হুমকি দেয় নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্যাতিতা ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। কাটাখালী এলাকার নাছির উদ্দিনের সঙ্গে দুইবছর আগে ওই নারীর বিয়ে হয়। তবে তাদের সংসারে কোনো সন্তান নেই। এর আগে আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছিল ওই নারীর। সেখানে তার ১২ বছরের এক পুত্রসন্তান রয়েছে। বর্তমানে সে নানার বাড়িতে রয়েছে। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Tuesday, 9 January 2024
23 Time View