Jashore , Tuesday, 10 November 2026

কিশোরকে হত্যা করে ইজিবাইক ছিনতাই!

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আরজান মিয়া (১৬) নামে এক কিশোরকে হত্যার পর ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার হাওরের একটি খাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আরজান মিয়া সদর চানপাড়া গ্রামের বশির মিয়ার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে এক রাখাল গরু চরাতে গিয়ে খালে কিশোরের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের বাবা বশির মিয়া বলেন, সকাল ৮টায় আমাকে নিয়ে হাওরের ক্ষেতে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয় আমার ছেলে। কিন্তু পথিমধ্যে কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে গাড়িটি ছিনিয়ে নেয়।  

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের জন্যই চালককে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Friday, 12 January 2024
18 Time View