ব্রিফকেসে মিললো মাথা-পা বিহীন নারীর মরদেহ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও দুই পা বিচ্ছিন্ন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, পুকুর পাড়ে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিফকেস খুলে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল ব্রিফকেসটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই, র‍্যাব ও সিআইডি কাজ করছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গ্রাম পুলিশ মো. ছিদ্দিক মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অজ্ঞাত আসামি উল্লেখপূর্বক একটি হত্যা মামলা দায়ের করেছেন।