Jashore , Tuesday, 10 November 2026

ধানক্ষেতে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, সৎ বাবাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ:-সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় সানজিদা নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ বাবা শরিফুল ও প্রতিবেশী হাসমতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের ওলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম, সানজিদা খাতুন (৯)। তিনি আমসড়া গ্রামের শাহিনের মেয়ে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, জরিনা খাতুন ছিলেন শরিফুলের চতুর্থ স্ত্রী। দেড় মাস আগে পারিবারিক দ্বন্দ্বে জরিনা খাতুন বাবার বাড়ি চলে যায়। শরিফুল তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করলেও সে ফেরেনি। একপর্যায়ে সে জরিনার প্রতিবেশী ভাই হাসমতের শরণাপন্ন হন। হাসমত তাকে জরিনার মেয়ে সানজিদাকে অপহরণের পরামর্শ দেয়। বলেন, মেয়েকে অপহরণ করলেই জরিনা ফিরে আসবে। একপর্যায়ে গত ১০ ফেব্রুয়ারি মাদরাসায় যাওয়ার পথে শরিফুল ও হাসমত চিপসের প্রলোভন দেখিয়ে সানজিদাকে অপহরণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করা হয়। পরে ওই রাতে মরদেহটি পাশের একটি ধান ক্ষেতে পুঁতে রাখে তারা।

এনামুল হক আরও বলেন, পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে ১১ ফেব্রুয়ারি নিহতের নানা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ধান ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:54 pm, Thursday, 15 February 2024
26 Time View