Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

রাজশাহীতে আ. লীগ কর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ৩ 

রাজশাহীর তানোরে জিয়ারুল রহমান (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিয়ারুল উপজেলার বিলশহর, তালন্দ ইউনিয়নের মৃত মহির মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী শহীদ মিনারে ফুল দিতে আসবেন শুনে নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদ চত্বরে আসেন তিনি। রাতে ফুল দেয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আর বাড়িতে ফেরেননি। রাত দুইটার দিকে নিহতের নিজ গ্রাম বিলশহরের প্রবেশ মুখে রাস্তার পাশে দুই হাত-পা জখম এবং রগ ও গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

নিহত জিয়ারুল সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে কাজ করতেন বলে জানান দলীয় নেতাকর্মীরা। রাজনৈতীক মতাদর্শের কারণে এলাকার কয়েকজন তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চেয়েছিল বলেও অভিযোগ রয়েছে। নিহত জিয়ারুল ব্যবসার পাশাপাশি আলু চাষ করতেন। সম্প্রতি প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি তার আলুর ক্ষেতের ক্ষতি করার অভিযোগ করে আসছিলেন।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। রক্তাক্ত মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও ধারণা করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তে তাদের সম্পৃক্ততা মিললে এ মামলায় গ্রেফতার দেখানো হবে। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Wednesday, 21 February 2024
55 Time View