সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহে চারতলা ভবনে আগুন, স্কুলশিক্ষিকা দগ্ধ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার একটি চারতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সোমা চৌধুরি নামে এক স্কুলশিক্ষিকা।
রোববার (৩ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ সোমা চৌধুরি উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওই ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা ও কয়েকটি পরিবার বসবাস করতো।
কালিগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, কৃষি ব্যাংকের কালীগঞ্জ শাখার জেনারেটর থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তেই কালো ধোয়া ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় দগ্ধ এক নারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
Tag :























