Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

স্কুলে শিক্ষকের বেত্রাঘাত, অভিমানে ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী:- নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলে শিক্ষকের বেত্রাঘাতের পাঁচদিন পর অভিমান করে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত ওই ছাত্রীর বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষক নাজিম উদ্দিন শ্রেণিকক্ষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের উদ্দেশে কিছু কথা বলেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের বলেন, ভালোবাসতে হলে প্রথমে মা-বাবাকে ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবে না। এমন বক্তব্য দিয়ে শিক্ষক ক্লাস থেকে চলে যান। পরে ওই ছাত্রী মন্তব্য করেন- অন্য কাউকে ভালোবাসলে অসুবিধা কী? তাৎক্ষণিক অন্য দুজন ছাত্রী গিয়ে শিক্ষককে তার মন্তব্যের বিষয়ে অবহিত করে।

তিনি আরও বলেন, ছাত্রীরা বিষয়টি জানালে তিনি গিয়ে ওই ছাত্রীকে কয়েকটি বেত্রাঘাত করেন। পরবর্তীতে সোমবার সকালে ওই ছাত্রী তার মাকে নিয়ে স্কুলে যেতে চায়। তার মা অসুস্থ থাকায় যেতে পারেনি। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি। 

কোম্পানীগঞ্জ ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:05 pm, Tuesday, 5 March 2024
38 Time View