Jashore , Tuesday, 10 November 2026

টেকনাফের খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফ পৌরসভার একটি খালে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মোস্তাক আহমদ (২৬)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাডা কাঠবনিয়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় এক জেলে। একপর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে যাওয়ায় তার চেহারা বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা তাও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Wednesday, 6 March 2024
29 Time View