Jashore , Tuesday, 10 November 2026

বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন!

পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে সাব্বির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই সজিব হোসেনকে (২৩) পিস্তলসহ আটক করেছে বাউফল থানা পুলিশ।

এর আগে, রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নে এই ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দিয়ে সাব্বির হোসেনকে নিয়ে বরিশাল যায়। মাথায় গুলির চিহ্ন থাকায় গুরুতর অবস্থায় বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয় সাব্বিরকে। ঢাকায় নেয়ার পথে রোববার গভীর রাতে মারা যায় সাব্বির।

সোমবার (১১মার্চ) দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের ভেতরের পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই পিস্তল দিয়েই নিহতকে গুলি করা হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Monday, 11 March 2024
28 Time View