দৌলতপুরে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর পশ্চিমাঞ্চলে পুষ্টি উন্নয়নে সমন্বিত কৃষি বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বক্তব্য রাখেন, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রভাষক আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার অর্ধ শতাধিক কৃষক অংশ নেন।