Jashore , Tuesday, 10 November 2026

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে 

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রেনচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা।

বিজয় এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এসময় পাথরটি ট্রেনের চালক মো. আতিকুল ইসলামের নাকে লেগে রক্তাক্ত জখম হয়। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে বিকল্প চালক দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:00 pm, Thursday, 14 March 2024
30 Time View