Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হেলিকপ্টার লক্ষ্য করে ভারতীয় নৌবাহিনীকে সোমালি জলদস্যুদের গুলি

ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হস্তক্ষেপ করে সেখানে থাকা সব দস্যুকে আত্মসমর্পণ করতে বলেছে। শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এনডিটিভির

ওই মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের ওই জাহাজটি ছিনতাই করে, এরপর থেকে তারা এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করছে। 

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে, ভারতীয় নৌবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে এমনটি দেখা গেছে।

আট সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাইকৃত জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে, দুইবার গুলি ছোড়ে সে।

ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলেছে। আর তাদের হাতে কোনো বেসামরিক হাতে আটক থাকলে ছেড়ে দিতে বলেছে।ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা এখন আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Saturday, 16 March 2024
22 Time View