Jashore , Tuesday, 10 November 2026

গাজীপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

 গাজীপুর:– গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলার তদন্তে গিয়ে পুলিশ আরও ৯টি মোটরসাইকেলের খোঁজ পেয়েছে। এঘটনায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানা গিয়েছে।

বুধবার (২০মার্চ) বেলা ১২টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন। গ্রেফতারকৃতরা হলেন, আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা কিশোরগঞ্জের সদর উপজেলার ফিসারী রোড় এলাকার শিপন হোসেন (৩০), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের দুরন্ত খান (৩০), ময়মনসিংহের নান্দাইলের বৈতাগৈর গ্রামের রঞ্জিত সরকার (২৯), নেত্রকোনার পশ্চিম বিলাশপুর গ্রামের রিপন মিয়া (২১) ও নেত্রকোনা জেলার নান্দাইল উপজেলার সাগর (২১)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, গত ১০ মার্চ রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে শ্রীপুর থানা পুলিশ। তদন্তে নেমেই মোটরসাইকেল চোর চক্রের বড় এক সিন্ডিকেটের সন্ধান পায় তারা। এসময় পৌর এলাকার চন্নাপাড়া থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেফতার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে মাওনা থেকে শিপন হোসেনকে গ্রেফতার করে তারা। গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালানো হয়। তাদের তিনজনের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেলসহ রিপন মিয়া ও সাগর কে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির সাথে জড়িত ছিল। এরা সংঘবদ্ধ চোর চক্র। চক্রের মূল হোতা শিপন মিয়ার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সে স্বীকার করেছে ৫-৬ বছর যাবৎ মোটরসাইকেল চুরির সাথে তার সম্পৃক্ততা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে তোলা হবে। এবিষয়ে আরও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:24 pm, Wednesday, 20 March 2024
25 Time View