Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য (গাঁজা) চুরির জের ধরে মাদক ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন তিন জন। শনিবার (৩০ মার্চ) দুপুরে শহরের পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সাতগাড়ি গ্রামের নাঈম (২৫), নয়ন (২৩), এবং বিপ্লব হোসেন (২১)।

স্থানীয়রা জানান, সাতগাড়ি এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়ির পাশের জমিতে ভুট্টা ক্ষেতে মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রাখা ছিল। সেখান থেকে গাঁজা চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে নাঈমকে সন্দেহ করে বিপ্লব। এ নিয়ে দু পক্ষের মধ্যে ঘটে হামলা পাল্টা হামলা। এরপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ীরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন নাঈম তার ছোট ভাই নয়ন ও বিপ্লব। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জেনেছি মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:07 pm, Saturday, 30 March 2024
127 Time View