Jashore , Monday, 9 November 2026

টাঙ্গাইলে মামার বিয়েতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:– টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়ায় মামার বিয়েতে গিয়ে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মো. মাশিয়ান নামে ১০ বছরের এক শিশু।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে নিখোঁজ হয় সে। নিখোঁজ মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। সে এ বছর ২০ পাড়া কোরআনের হিফজ শেষ করেছে।সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, এলাকায় নাহিদ হোসেন নামে একজনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নে তাদের বাড়িতে আসে। এসময় তিন শিশু বংশাই নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দু’জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর একজন নিখোঁজ হয়।

তাদের উদ্ধারে এলেংগা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তিনি।এ বিষয়ে কালিহাতী উপজেলার এসি কামরুল ফারুক জানান, স্থানীয়রা খবর দেয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:56 pm, Sunday, 14 April 2024
32 Time View