Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিজ স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী গ্রেপ্তার

আমিরুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করায় স্বামী পরিবহন শ্রমিক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমারপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়িতে অবস্থানরত স্ত্রী মাহবুবা খাতুনের (১৬) মুখে এসিড নিক্ষেপ করে মুরাদ। এতে ঝলসে যায় মাহবুবার মুখ।
শুক্রবার ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন মাহবুবার মা সেফালি বেগম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। মুরাদকে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:15 pm, Saturday, 3 October 2020
26 Time View