Jashore , Tuesday, 10 November 2026

জিনের মাধ্যমে চিকিৎসা নামে স্ত্রীর সম্ভ্রমহানি, কবিরাজ খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:– চুয়াডাঙ্গায় কবিরাজ রাজাই শেখ হত্যার মূল দুই আসামিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের দুদিন যেতে না যেতেই হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আবদুল সেলিমের ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল আলী।স্ত্রীর সম্ভ্রমহানির প্রতিশোধ নিতেই রাজাই শেখকে হত্যার পরিকল্পনা করেন রুবেল মিয়া।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, গত ১ জুন সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে রাজ্জাক শেখ ওরফে রাজাই কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে পুলিশ ঘাতক রুবেল মিয়া ও সোহেল আলীকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া জানান, রাজাই কবিরাজের কাছে চিকিৎসা নিতেন তার স্ত্রী।

গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে রাজাই কবিরাজ তার স্ত্রীকে চুয়াডাঙ্গার হোগলডাঙ্গার নিকটবর্তী চিত্রা নদীর ধারে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে রুবেলের স্ত্রীর সম্ভ্রমহানি করেন রাজাই কবিরাজ।

এই প্রতিশোধ নিতেই সোহেল আলীকে সঙ্গে নিয়ে রাতে রাজাই শেখকে গলাকেটে হত্যা করে রুবেল। ১ জুন সকালে পুলিশ সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের মাঠ থেকে রাজাই কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:56 pm, Tuesday, 4 June 2024
25 Time View