Jashore , Tuesday, 10 November 2026

নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারী দলের সদস্যদের গুলিতে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে টেকনাফের নাফনদীতে এ ঘটনা ঘটে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি। আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় নাফ নদীর রহমানের খাল নামক স্থানে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলিবর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:51 pm, Wednesday, 5 June 2024
32 Time View