Jashore , Tuesday, 10 November 2026

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি:- পাবনা সদর উপজেলার রাঘবপুরে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া গ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়। বাবু শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া এলাকার জামাল শেখের দোকানে চা পান করছিলেন বাবু।

এ সময় পাশের পাট খেত থেকে কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মাসুদ আলম আরও বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:30 pm, Sunday, 9 June 2024
25 Time View