Jashore , Tuesday, 10 November 2026

ভাঙচুর-অগ্নিসংযোগে বাধা, সমন্বয়কারীকে পিটিয়ে জখম

Oplus_0

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীতে ভাঙচুর ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করেছে আন্দোলনকারীরা।

এসময় গোয়েন্দা পুলিশের একজন সদস্যকেও মারধরের ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩ আগস্ট) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে তালাইমারী পৌঁছালে সেখানে থাকা পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরে মিছিল নিয়ে নগরীর রেলগেট চত্বর অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা ভদ্রা মোড়ে আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি রাজশাহী স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়সহ সড়কের পাশের বেশ কিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে তারা।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে। অর্ণব পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে বাধা দিয়েছিল। তিনি আন্দোলনকারীদের বলেছেন, আমরা কোথাও হামলা করতে আসিনি। এজন্য তার ওপর ক্ষুব্ধ হয় অন্য আন্দোলনকারীরা।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অর্ণবকে এবং পুলিশ বক্স ভাঙচুরের ছবি তোলার সময় পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৪টার দিকে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার হাসপাতালে সাইফুলকে দেখতে গেছেন।

শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন। ’জামিরুল ইসলাম আরও বলেন, ‘পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভে বাধা দেয়নি। তাদের বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও তারা পুলিশ বক্সগুলোতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া রাস্তার পাশের বেশ কিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:42 pm, Saturday, 3 August 2024
28 Time View