Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শ্যালিকাকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, পুলিশের হাতে দুলাভাই গ্রেপ্তার!

রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুর শ্যালিকাকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করার অভিযােগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সােমবার (১২ অক্টোবর), ধর্ষক মুন্না খাঁনকে (২৬) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে। সে সদর উপজেলার সাপমারী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষক মুন্না খানের শ্বশুর বাড়ি ফরিদপুর জেলায়। গত ৭ অক্টোবর তার স্ত্রীর সিজারের মাধ্যমে সন্তান জন্ম হয়। বোনের দেখাশােনা করার জন্য মুন্না তার শ্যালিকাকে (১৯) শেরপুর আসতে বলেন।

শ্যালিকা শেরপুর এসে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের দুলাভাইয়ের বাড়িতে উঠেন। দু’দিন থাকার পর তিনি ফরিদপুরে চলে যেতে চাইলে মুন্না তাকে ঢাকা পর্যন্ত নিয়ে ছেড়ে দেবেন বলে রবিবার (১১ অক্টোবর) সকালে গাড়িতে করে শেরপুর শহরের রাজবলভপুরের বাসায় নিয়ে আসেন।

ভিকটিমের অভিযােগ, এদিন মুন্না সকাল থেকে কয়েক দফায় তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এসময় মুন্না হুমকি দেয় ধর্ষণের ঘটনা কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। নিরুপায় হয়ে এদিন রাতে শ্যালিকা ৯৯৯ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানার পুলিশ শহরের রাজবলভপুরের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক মুন্নাকে আটক করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে একটি মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা হাসপাতালে পাঠানাে হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:18 pm, Monday, 12 October 2020
23 Time View