Jashore , Monday, 9 November 2026

বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের সংঘর্ষ

Oplus_131072

অনলাইন ডেস্ক:- রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আগের খতিব ফিরে এলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন। এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের ভাড়াটিয়া কিছু লোক এর প্রতিবাদ করেন।

পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:41 pm, Friday, 20 September 2024
47 Time View