সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন দেয়া দেখতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে কিশোর নিহত
অনলাইন ডেস্ক:- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয় এতে অপুসহ কয়েকজন আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
Tag :























