সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
দিনের বেলায় চাপাতি-ছুরি ঠেকিয়ে ছিনিয়ে নিলো ১২ লাখ টাকা
অনলাইন ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে নেসলে কোম্পানির গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় নিয়ে যাওয়া হয় কোম্পানির কর্মীর কাছ থেকে ৭০ হাজার টাকার চেক।
রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মাদী হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এরপরই ঘটে ছিনতাইয়ের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাড়ি নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন নেসলের কর্মীরা।
পথে গাড়িটি ৩ নম্বর সড়কে পোঁছালে দুটি মোটরসাইকেল পথরূদ্ধ করে। তাতে ছিলেন ৬ ব্যক্তি। চাপাতি-ছুরি দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে নেসলে কোম্পানির নগদ টাকা ও চেক ছিনতাই করা হয়। এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :























