Jashore , Monday, 9 November 2026

লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলিসহ ডাকাত দলের প্রধান আটক

অনলাইন ডেস্ক:- পুলিশের লুট হও‌য়া অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মহিউদ্দিনকে (৩৮) কক্সবাজারের মহেশখালী থেকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে কোস্ট গার্ড পূর্ব জোনের দুইটি দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ডাকাত দলের প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গোলা জব্দ করা হয়। আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন মহেশখালীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর। আত্মসমর্পণকারীদের মধ্যে ডাকাত সর্দার জিয়াউর রহমান ও তার বাহিনীর সদস্যরাও ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 pm, Thursday, 14 November 2024
19 Time View