সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে ১০ কেজি গাজাসহ আটক ২
অনলাইন ডেস্ক:- সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি ও এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো-চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মীর হোসেন ওরফে রাজু (৩৫) ও নওগাঁ জেলার বদলগাছী থানার চকজলাল গ্রামের দুলাল হোসেনের মেয়ে সনি আক্তার (২১)।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাত পৌনে তিনটার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১৯০০/- টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :























