Jashore , Monday, 9 November 2026

ভোলায় দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ তিন ভাই আটক

অনলাইন ডেস্ক:- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ তিন ভাইকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।  

আটককৃতরা হলেন: মো. মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (৩০) ও মো. শামিম মাল (১৯)। তিনজনই দৌলতখানের মদনপুর ইউনিয়নের বাসিন্দা এবং পরস্পর ভাই।

অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা  ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দৌলতখান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:54 pm, Friday, 15 November 2024
28 Time View