Jashore , Monday, 9 November 2026

জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নরসিংদী জেলা প্রতিনিধি:- নরসিংদীর মাধবধীতে কাপড়ের কারখানার অতিরিক্ত জুট কাপড় ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মাধবধী থানার মহিষাশুড়া এলাকায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মিয়া ও বিএনপির কর্মী সাইফুল ইসলামের মধ্যে এ সংঘর্ষ হয়।আহতরা হলেন, বিএনপি ইউনিয়ন শাখার কর্মী ও জুট ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫), সুমন (২৪), জুয়েল মিয়া (২৭)। এদের মধ্যে আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

তারা সবাই সাইফুল গ্রুপের সমর্থক।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মহিষাশুড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক সমীরের অধীনে ওই এলাকার বিভিন্ন কাপড়ের কারখানার জুটের নিয়ন্ত্রণ ছিল।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ ব্যবসার নিয়ন্ত্রণ নেন বিএনপির কর্মী সাইফুল ইসলাম। শনিবার দুপুর আড়াইটার দিকে মামুন গ্রুপের লোকজন ওই এলাকার হোম টেক্সটাইল থেকে জুট মালামাল নিয়ে যাওয়ার সময় সাইফুলসহ তার লোকজন বাধা দেয়।

পরে নরসিংদী শহর থেকে আসা কিছু লোক মামুনের পক্ষে সাইফুল ইসলাম গ্রুপের লোকজনকে দেশীয় অস্ত্র ও লাঠিপেটা করে চলে যায়।এ ঘটনায় সাইফুল, সুমন ও জুয়েল আহত হয়। আহত সাইফুলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।এ বিষয়ে আহত জুয়েল মিয়া বলেন, আমরা হোম টেক্সটাইলের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মামুনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তবে এ ঘটনায় অভিযুক্ত মামুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

মাধবধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, দুই গ্রুপের মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:44 pm, Saturday, 16 November 2024
29 Time View