Jashore , Monday, 9 November 2026

ঢাকার যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র দৌলতপুর থেকে উদ্ধার

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- ঢাকার যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাত ১০ টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর বাজারের স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে বিদেশী ১২ বোরের শটগানটি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা’র নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল  দৌলতপুরের কল্যানপুর বাজারের স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে বিদেশী ১২ বোরের সচল শটগানটি উদ্ধার করা হয়।

গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ঢাকার ডিএমপি যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্রটি (শটগান) লুট করে।

উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:50 pm, Tuesday, 19 November 2024
22 Time View