Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে কোকেন ও মহিষ উদ্ধার

Oplus_131072

কুষ্টিয়া প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ২৪০ গ্রাম কোকেন এবং ১৪ টি মহিষ উদ্ধার হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া ও ডিগ্রীরচর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোকেন ও মহিষ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এসময় মালিক বিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ টাকা। অপরদিকে একইদিন রাত সাড়ে ৭ টার দিকে একই ব্যাটালিয়নের চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাাড়াও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৭টায় চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

ভারতীয় মাদক ও মহিষ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উদয়নগর ও চরচিলমারী বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম কোকেন ও ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কোকেন ও মহিষের ঘটনায় দৌলতপুর থানায় পৃথক জিডি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:39 pm, Saturday, 30 November 2024
44 Time View