Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরিশপুর গ্রামের লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন (৩২), আশান মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৪৩), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর বিশ্বাস (৪৬) ও পার্বতীপুর গ্রামের নুপুর মন্ডলের ছেলে বাপ্পী হোসেনসহ ১০ জন ।

পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মসিউর রহমানের অনুসারীদের কর্মী সভা চলছিল। একই সময়ে পাশের জটারখালি বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সমর্থকদের সভা হয়।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, খবর পেয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়। সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:14 pm, Friday, 13 December 2024
26 Time View