Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খতের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে নাকে খত দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে বাজারের কয়েকজন ব্যবসায়ী।

ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি দেখা যায়।

একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেয়া হবে। নাকে খত দেয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ (টাকার বাক্স) থেকে টাকা চুরির চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।

পরবর্তীতে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। পরবর্তীতে আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনও নজরে আসেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।/এনকে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:32 pm, Tuesday, 24 December 2024
25 Time View