Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীমান্তে ৩ ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারিকে আটক করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ৩টি চোরাচালানকৃত ভারতীয় গরুসহ ৩ জন চোরাকারবারি আটক হয়েছে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার বাখের আলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), সুর্য়নারায়নপুর বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর নামোজগন্নথপুর বাদশাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৭টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকায় বাখের আলী বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল দেওয়ার সময় ওই এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান সম্ভাবনার তথ্য জানতে পারে। এমন খবরে অভিযান শুরু করে সীমান্ত এলাকা দিয়ে তিন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের থামার সংকেত দিলে তারা না থেমে ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের ধাওয়া করে পদ্মা তীরবর্তী দুর্গম উঁচু বালিয়াড়ি থেকে গরুসহ তাদের আটক করতে সক্ষম হয়।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির- উজ-জামান বলেন, জব্দ গরুসহ আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।সীমান্তে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান অধিনায়ক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:29 pm, Tuesday, 24 December 2024
26 Time View