Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বর্ণ চোরাচালান: বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

ওসামম চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:- চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম। একই অভিযোগে এক দশক আগে ঢাকায় দুইটি উড়োজাহাজ জব্দের নজির রয়েছে।উড়োজাহাজটি থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে স্বর্ণ বিক্রি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:15 pm, Thursday, 26 December 2024
30 Time View