Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টেকনাফে পাহাড় থেকে বন বিভাগের ১৯ শ্রমিককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমের পাহাড়ে অপহরণের এ ঘটনা ঘটে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতরা হলেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বনবিভাগের অধীনে ১৯ জন শ্রমিক সকালে পাহাড়ে কাজ করতে যান।

এ সময় তাদের সশস্ত্র কিছু লোক ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।তবে, অপহৃত শ্রমিকরা স্থানীয় নাকি রোহিঙ্গা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Monday, 30 December 2024
27 Time View