Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাটোরে মাজার ও বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

নাটক জেলা প্রতিনিধি:- নাটোরে আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই প্যান্ডেলে বাউলসংগীতের আসর বসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।মাজারের সভাপতি হোসেন কবিরাজ জানান, প্রতিবছরই মাজারে তারা বাৎসরিক ওরসের আয়োজন করেন। গত বছরও এলাকায় ১ লাখ টাকা চাঁদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। এ বছরও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সোমবার সন্ধ্যায় তাকে ডেকেছিলেন কিন্তু তিনি ব্যস্ততার কারণে যেতে পানেননি।

তিনি জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দরগায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের কক্ষে ভাঙচুর চালায়। এসময় খাদিজা নামে এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।এ বিষয়ে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আশপাশের কয়েক গ্রামের ইমামরা মাজারে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছিল। ইমামরা আমার কাছে এলে আমি বিষয়টি জানার জন্য মাজারের সভাপতিকে ডেকেছিলাম। এর বেশি কিছু নয়।নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান, মাজারের নাম দিয়ে সেখানে তারা গাঁজা-মদ সেবন করেন।

প্রতিবছর এই সময়ে তারা দুই-তিন দিন ধরে উচ্চশব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে অনুষ্ঠান করে। এলাকাবাসী নিষেধ করলেও তারা এতে কর্ণপাত করে না। তাই গতকাল এলাকাবাসী গিয়ে মাজার উচ্ছেদ করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:06 pm, Tuesday, 31 December 2024
28 Time View