Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রংপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

Oplus_131072

রংপুর প্রতিনিধি:- রংপুরের কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির পিটুনিতে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আমজাদ হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।এ বিষয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য-উপাথ্য যাচাই শেষে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার ভাতিজা শহিদুলের বিরোধ চলছিল।

এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর করে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন। এসময় আমজাদ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে শহিদুল ও তার লোকজন লাঠি দিয়ে পেটালে আমজাদ গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে তিনি মারা যান।ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় পুত্র রায়হান বাদী হয়ে ১২ জনের নামে হত্যা মামলা করেছেন। তাদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:44 pm, Wednesday, 15 January 2025
27 Time View