Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

খুলনা ব্যুরো প্রধান:- খুলনায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মো. মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন, রামপালের উপজেলার ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান মিজান শেখ সুমন এবং একই উপজেলার শঙ্খনগর এলাকার ইয়াদ আলী। এ সময় তাদের কাছ থেকে চারটি রামদা, একটি কাটার, একটি লোহার পাইপসহ একটি পিকআপ জব্দ করা হয়।মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরীর ময়ূর ব্রিজের সামনে একটি পিকআপকে গতিরোধ করার সিগন্যাল দেয়া হয়। তখন পিকআপটি না থেমে বেপরোয়া গতিতে রূপসা সেতুর দিকে এগিয়ে যায়। পরে কুদিরমার বটতলা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় পিকআপটির গতিরোধ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। তবে পিকআপে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।তিনি আরও বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকার দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বেশকয়েকটি মামলা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:41 pm, Thursday, 23 January 2025
19 Time View