Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক মান্না দে’র মৃত্যু বাষির্কী

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- বাংলা আর হিন্দি সিনেমার ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা প্লেব্যাক  গায়ক মান্না দে’র মৃত্যু বাষির্কী আজ।

২০১৩ সালে এই দিনে বেঙ্গালুরুর একটি হাসপাতালে জীবনাবসান ঘটে কিংবদন্তী এই শিল্পীর।

কয়েক দশক ধরে,  বাংলা-হিন্দি গানের সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখা মান্না দের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। জন্মেছিলেন ১৯১৯ সালে পহেলা মে, কলকাতায়। সংগীতের হাতেখড়ি কাকা কৃষ্ণ চন্দ্রের হাতে।

হিন্দি, বাংলা, মারাঠি গুজরাটি সহ অজস্র ভাষায় সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন।  বৈচিত্রতার বিচারে তাঁকেই হিন্দি গানের ভুবনে সব যুগের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন সংগীতবোদ্ধারা।

মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো প্রখ্যাত সংগীতশিল্পীদের সমান্তরালে তিনিও ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

গানে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। ২০১৩ সালের এই দিনে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই গায়ক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:21 pm, Saturday, 24 October 2020
43 Time View