রবিবার, মার্চ ২৯, ২০২৬
সর্বশেষ
ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশসাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রীইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দিতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যানযশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবিপ্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
Homeঅপরাধগৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের এজাহার মাতবরের ছেলে সাইদুল মাতবর, আইয়ুব মাতবরের ছেলে ফরিদ মাতবরের, পাঁচু মাতবরের ছেলে সাদ্দাম মাতবর ও নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের ইলু খাঁনের ছেলে নাসির খাঁন।মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থেকে ইজিবাইকে ভাঙ্গায় ফুফুর বাড়ি আসছিলেন।

পথিমধ্যে ভাঙ্গা উপজেলার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর পাঁচ বখাটে তাকে জোর করে রাস্তার পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে পরে দলবদ্ধ গণধর্ষণ করে তারা। ভোররাতে গৃহবধূকে অচেতন অবস্থায় ফেলে রেখে সকলে পালিয়ে যায়। পরদিন (৩১ জানুয়ারি) সকালে জ্ঞান ফিরলে ওই গৃহবধূ সেখান থেকে অসুস্থ অবস্থায় স্বামীর বাড়ি মাদারীপুর জেলার শিবচরে চলে যায়। পরদিন (১ ফেব্রুয়ারি) ফুফুর বাড়ি ভাঙ্গা উপজেলার আউড়াকান্দা গ্রামে এসে ফুফুকে বিস্তারিত ঘটনা খুলে বলেন ওই গৃহবধূ। এরপর ফুফু ওই গৃহবধূর স্বামীকে বিস্তারিত খুলে বলেন। এরপর বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় এসে পাঁচ জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন ওই গৃহবধূ। রাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, ওই গৃহবধূ বাদী হয়ে ভাঙ্গা থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়। অন্য একজনকেও গ্রেপ্তারে অভিযান চলছে।তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়