সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা ও বগুড়া জেলার ধূনট থানার আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন।

তবে রায়গঞ্জের ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহটির পরিচয় এখনও শনাক্ত হয়নি।বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।