Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাছ লুটের অভিযোগে নেত্রকোণায় ছাত্রদলের দুই নেতাসহ আটক ৩

নেত্রকোণা জেলা প্রতিনিধি:– নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারির মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া মাছ জব্দ করা হয়।এ ঘটনায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে খালিয়াজুরী থানায় মামলা করেছেন উপজেলার নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, ৩নং খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮) ও অপরজন রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা।

বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকা ও বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১২ হাজার টাকা।মঙ্গলবার সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ মদন উপজেলায় নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশে অভিযোগ করেন বাদী। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছ জব্দ ও তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।নেত্রকোণা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি।

কোনও চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:39 pm, Tuesday, 4 March 2025
27 Time View