Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা

অনলাইন ডেস্ক:- নেত্রকোণার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ফয়সাল আহমেদ খোকন নামে এক যুবদল নেতা ও তার সহযোগীরা।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।পরে আহত জসীমকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী।

তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ার তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে এসেছেন তারা।তিনি আরও জানান, গ্রামের বাড়িতে জুম্মার নামাজ শেষে আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যায় ইফতার কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। তিনি আরও বলেন, জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত, পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। এদিকে, এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. আমিনুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:58 pm, Friday, 14 March 2025
32 Time View