Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নোয়াখালীতে জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের মা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুদের মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। এরপর ২৫ মার্চ দুই বোন বাড়ির পাশে রাস্তার ওপর খেলাধুলা করার সময় বড় মেয়েকে ফরিদ পাশের একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন বিষয়টি জানালে তাদের মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে। এরপর ছোট মেয়েকে শারীরিক অবনতি কারণ জানতে চাইলে ফরিদ তার সাথে একই কাজ করেছে বলে জানায়।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, গত ৩০ মার্চ ৫৪ ধারায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:35 pm, Thursday, 3 April 2025
33 Time View