Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৬ এপ্রিল) রাতের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এর মধ্যে সীমান্তসংলগ্ন একাংশে খননকাজ চলাকালীন বিএসএফ বাধা প্রদান করে।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে ভেকু দিয়ে খননকাজ চলছিল। এ সময় কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা এসে বাধা দেন।

পরে তারা বিজিবিকে জানিয়ে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে।

এর মধ্যে সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রায় আড়াইশ’ মিটার অংশে বিএসএফ বাধা দিয়েছে। বাকি অংশে কাজ চলমান রয়েছে। বিজিবি-বিএসএফ আলোচনা শেষে ওই অংশেও কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:09 pm, Monday, 7 April 2025
35 Time View